×
Logo

আন্তর্জাতিক

গাজার মাগাজি ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলা নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:১৪ পিএম

গাজার মাগাজি ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলা নিহত ৫

ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবির। এই শরণার্থী শিবিরে  ইসরায়েলি বাহিনীর এক ড্রোন হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) এই তথ্য নিশ্চিত করেছে অবমুক্ত অঞ্চলের একাধিক স্থানীয় গণমাধ্যম। খবর আল-জাজিরা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরায়েল-সমর্থিত সশস্ত্র মিলিশিয়া বাহিনীর মুখোমুখি হওয়া একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে এই ড্রোন হামলাটি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাম্পের ভেতরে মিলিশিয়াদের আগ্রাসনের প্রতিবাদ করার সময় হঠাৎ আকাশ থেকে নিখুঁত ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।

উল্লেখ্য, বিগত দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে গাজা উপত্যকা এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘ এই আগ্রাসনে এ পর্যন্ত ৭২ হাজার ৫০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের সিংহভাগই নারী ও শিশু।

আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপের মুখে গত ২০২৩ সালের অক্টোবর মাসে একটি তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হলেও, কার্যত গাজায় রক্তক্ষরণ থামেনি। এই ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর চোরাগোপ্তা ও ড্রোন হামলায় আরও ৮০০-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

/এএ

Logo