×
Logo

আন্তর্জাতিক

মার্কিন 'এমকিউ-৯ রিপার' ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৩১ পিএম

মার্কিন 'এমকিউ-৯ রিপার' ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের

ফাইল ছবি

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’  ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

মঙ্গলবার (২৬ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। 

 আইআরজিসি স্পষ্ট জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ‘বৈধ ও নিশ্চিত’ প্রতিশোধ নেওয়ার অধিকার ইরান সংরক্ষণ করে।

আইআরজিসির এই দাবি এমন এক সময়ে এলো, যার মাত্র কয়েক ঘণ্টা আগে দক্ষিণ ইরানে জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই হামলাকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

সেন্টকম-এর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের স্থল ও নৌসেনাদের রক্ষা করতে দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। বিশেষ করে মাইন স্থাপন করার চেষ্টায় নিয়োজিত ইরানি স্পিডবোট এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে এই নিখুঁত হামলা চালানো হয়।

/এএ

Logo