×
Logo

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:২৬ পিএম

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক ১৯ বছর বয়সী সৈন্য নিহত হয়েছেন। নিহত সৈন্যের নাম সার্জেন্ট নেহোরাই লাইজার।

আইডিএফের তথ্যমতে, তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরের বাসিন্দা ছিলেন এবং ৪০১তম আর্মার্ড ব্রিগেডের অধীন ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর ছোঁড়া একটি বিস্ফোরক ড্রোনের আঘাতে তিনি নিহত হন।

তার মরদেহ আগামীকাল মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় বিকেল ৫টায় এলাত শহরে সামরিক কবরস্থানে দাফন করা হবে। 

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তার বোন মাই লেইজার বলেন, তিনি ছিলেন 'একজন বিনয়ী ও হৃদয়বান মানুষ ছিলেন।

তিনি আরও জানান, লাইজার সংগীতপ্রেমী ছিলেন এবং অবসর সময়ে গান লিখতেন।

ঘটনার সময় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

/এআই

Logo