×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই নারীর ৫৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই নারীর ৫৩ বছরের কারাদণ্ড

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই নারীকে মোট ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

দণ্ডপ্রাপ্তদের একজনকে ২৬ বছর এবং অন্যজনকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেমনান প্রদেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, অভিযুক্তরা 'শত্রু নেটওয়ার্কের সঙ্গে সক্রিয় যোগাযোগ' রাখতেন এবং ইরানের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনায় প্রয়োজনীয় ভিডিও ও তথ্য সরবরাহ করতেন।

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী শক্তির সহযোগী সেজে যারা ইরানের জনগণের নিরাপত্তাকে টার্গেট করবে, তাদের জন্য এই রায় একটি শিক্ষা।'

তবে অভিযুক্ত দুই নারীর পরিচয় বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান কর্তৃপক্ষ।

/এআই 

Logo