×
Logo

আন্তর্জাতিক

ইরানে বাজুকা হাতে তেলআবিবকে ধ্বংস করার হুঁশিয়ারি জুমার খতিবের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:০৪ পিএম

ইরানে বাজুকা হাতে তেলআবিবকে ধ্বংস করার হুঁশিয়ারি জুমার খতিবের

ইরানের এক শীর্ষ ধর্মীয় নেতা বাজুকা (বহনযোগ্য রিকয়েললেস অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চার অস্ত্র) হাতে নিয়ে সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে শত্রুপক্ষ কোনো 'কৌশলগত ভুল' করলে তেল আবিবসহ পারস্য উপসাগরীয় কয়েকটি রাজধানী ধ্বংস করে দেয়া হবে।

খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের জুমার খতিব মোহাম্মদ নবী মুসাভিফার্দ বলেন, প্রয়োজন হলে ইরান তেলআবিবের পাশাপাশি সৌদি আরবের রাজধানী রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, কুয়েত সিটি এবং বাহরাইনের মানামাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'পূর্ণ প্রতিরোধ ক্ষমতা' প্রতিষ্ঠা করতে শক্ত জবাব দেয়া হবে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আপস বা সমঝোতার আহ্বানও প্রত্যাখ্যান করেন তিনি।

/এআই 

Logo