অবৈধ ইসরায়েলি বসতি থেকে আনা পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার প্রস্তাব নেদারল্যান্ডসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:২৬ পিএম
অবৈধ ইসরায়েলি বসতি থেকে আনা পণ্যের আমদানি ও বিক্রি নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে নেদারল্যান্ডসের পার্লামেন্ট। দেশটির প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব সমর্থন পাওয়ার তথ্য জানিয়েছেন ডাচ বাণিজ্যমন্ত্রী সিওয়ের্ড সিওয়ের্ডসমা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলকে শক্ত বার্তা দিচ্ছে নেদারল্যান্ডস। অবৈধ বসতি টিকিয়ে রাখতে কোনো ধরনের সহযোগিতা করতে চায় না দেশটি।
তিনি জানান, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের রায়ের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। ওই রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলা হয়।
একই সঙ্গে অন্য ইউরোপীয় দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
ডাচ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অধিকৃত গোলান মালভূমিতে বসবাসকারী ইসরায়েলি বসতিস্থাপনকারীদের উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
/এআই