হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:১৩ এএম
হরমুজে যান চলাচলের ওপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দর ঘিরে নৌ-অবরোধ কার্যকর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।
এ সময়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর যেকোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এ বিষয়ে ইরান-ওমানের আলোচনার খবর যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে।
ট্রাম্প অঙ্গীকার করে বলেন, ইরানকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্র ইরানের মজুতকৃত ইউরেনিয়াম খুঁজে বের করে ধ্বংস করবে।
উল্লেখ্য, গেল ২৪ ঘণ্টায় অন্তত ৩১টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
/এসআর