×
Logo

আন্তর্জাতিক

ইবোলা ভাইরাস

কঙ্গোতে হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:২৫ এএম

কঙ্গোতে হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

ইবোলা ভাইরাসে মৃত ব্যক্তির মরদেহ নিতে বাধা দেওয়ায় বিক্ষুব্ধ জনতা আগুনে পুড়িয়ে দিলো হাসপাতালের কোয়ারেন্টাইন তাঁবু। যেখানে আলাদা করে রাখা হতো ইবোলা সংক্রমিত রোগীদের।

বৃহস্পতিবার (২১ মে) এমন ঘটনা ঘটে কঙ্গো প্রজাতন্ত্রে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, কঙ্গোর একটি শহরে সম্প্রতি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হলে তার মরদেহ দাফনের জন্য নিতে বাধা দেয় হাসপাতাল প্রশাসন। এতে ক্ষুব্ধ হন মৃতের আত্মীয়-স্বজনেরা। উত্তেজিত জনতা হাসপাতালে প্রথমে ভাঙচুর চালায়। পরে তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে পুলিশ। একপর্যায়ে হাসপাতালটির ইবোলা আইসোলেশন ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

সাধারণত ইবোলা ভাইরাসে নিহতের মরদেহ অত্যন্ত সংক্রামক হয়ে থাকে। তাই ভাইরাসের বিস্তার রোধে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত সচেতন থাকতে হয়।

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এরইমধ্যে দেশটিতে ইবোলায় মারা গেছে অন্তত ১৩৯ জন। সন্দেহভাজন রোগীর সংখ্যাও ৬০০ ছাড়িয়েছে।

/এএম

Logo