×
Logo

আন্তর্জাতিক

উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোয় নিষেধাজ্ঞা মুজতবা খামেনির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোয় নিষেধাজ্ঞা মুজতবা খামেনির

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বৃহস্পতিবার (২১ মে) একাধিক ইরানি সূত্রের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইম্‌স অব ইসরায়েল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কোনো সম্ভাব্য চুক্তির অংশ হিসেবেও এই ইউরেনিয়াম ইরানের বাইরে নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

বর্তমানে ইরানের কাছে ৪০০ কিলোগ্রামের বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা দিয়ে অন্তত ১১টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। 

এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, যদি ইরানের এই ইউরেনিয়াম মজুত অপসারণ করা না যায়, তবে ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানকে একটি বড় ব্যর্থতা হিসেবে দেখা হতে পারে।

/এওয়াইএ/এনএ 


Logo