×
Logo

আন্তর্জাতিক

পথভ্রষ্ট হয়ে এস্তোনিয়ায় ইউক্রেনীয় ড্রোন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:১৪ এএম

পথভ্রষ্ট হয়ে এস্তোনিয়ায় ইউক্রেনীয় ড্রোন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে পথভ্রষ্ট হয়ে উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করেছে ন্যাটোর যুদ্ধবিমান। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এস্তোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে এই ঘটনা ঘটে।

এস্তোনিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটি রাশিয়ার দিক থেকে উড়ে এসে আচমকা দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এ সময় ওই অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে থাকা ন্যাটোর একটি রোমানিয়ান ফাইটার জেট (যুদ্ধবিমান) তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ড্রোনটিকে আকাশেই ধ্বংস করে দেয়। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ এস্তোনিয়ার বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, প্রাথমিক তদন্তের পর ড্রোনটিকে ইউক্রেনের সামরিক বাহিনীর বলে শনাক্ত করেছে এস্তোনিয়া সরকার। তবে নিজেদের আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন চলে আসার জন্য সরাসরি মস্কোকেই দায়ী করেছে তাল্লিন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই দাবি জানিয়েছে, তাদের ড্রোনটি মূলত রুশ সীমান্ত লক্ষ্য করে পাঠানো হয়েছিল। কিন্তু রাশিয়ার শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার (ইডব্লিউ) বা জ্যামিং প্রযুক্তির কবলে পড়ে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে পথভ্রষ্ট হয় এবং রাশিয়ার দিক থেকেই এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে। 

/এএ

Logo