মার্কিন কংগ্রেসম্যান সেথ মল্টন
'একটি ভুল যুদ্ধের জন্য আর কতজন মার্কিনিকে প্রাণ দিতে হবে'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৩৩ এএম
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ও ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যানের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে শুনানির সময় প্রশ্নের মুখে পড়েন।
ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সেথ মল্টন, যিনি ইরাক যুদ্ধে মার্কিন মেরিন কর্পসে দায়িত্ব পালন করেছিলেন, কুপারকে প্রশ্ন করেন— যুক্তরাষ্ট্র এই যুদ্ধ 'আসলে কীভাবে জিতবে'।
তিনি বলেন, পরিস্থিতি দেখেতো মনে হচ্ছে যুক্তরাষ্ট্র 'যুদ্ধ হারছে'।
মল্টন আরও বলেন, 'ইরানের সাথে আমাদের কোনো পারমাণবিক চুক্তি নেই। হরমুজ প্রণালিও পুরোপুরি খোলা নয়। যুদ্ধ ভালোভাবে চলছে বলে মনে হচ্ছে না।'
তিনি প্রশ্ন তোলেন, 'একটি ভুল যুদ্ধের জন্য আর কতজন মার্কিনিকে প্রাণ দিতে হবে?'
এর জবাবে অ্যাডমিরাল কুপার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এ ধরনের মন্তব্য 'সম্পূর্ণ অনুপযুক্ত'।
এর আগে, তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের সব সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং বর্তমানে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যেকোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
/এআই