×
Logo

আন্তর্জাতিক

১০ বিলিয়ন বিনিয়োগের ওয়াদা, আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিলো ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৩৭ এএম

১০ বিলিয়ন বিনিয়োগের ওয়াদা, আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিলো ট্রাম্প প্রশাসন

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির অভিযোগ খারিজের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। সোমবার (১৮ মে) একই সঙ্গে তার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও নিষ্পত্তি করা হয়। কিন্তু কেন?

ঘটনার যোগসূত্র কিংবা 'কমন নাউন' হচ্ছেন আদানির আইনজীবী। কারণ—তিনি বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী, একইসঙ্গে ভারতীয় ধনকুবের গৌতম আদানিরও। 

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, গত মাসে, আদানির আইনজীবী বলেছিলেন, তার ক্লাইন্ট যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার বিনিয়োগ করতে চান, কিন্তু মামলাগুলো চলমান থাকায় তা করতে পারছেন না। 

এটি ট্রাম্পের বিচার বিভাগের পক্ষ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আনা একটি আলোচিত মামলা থেকে সরে আসার সর্বশেষ উদাহরণ।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে, আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন পাইয়ে দিতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার বিষয়ে তিনি সম্মত হয়েছিলেন। 

প্রসিকিউটররা বলেন, আদানি ও তার সহযোগীরা ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতির তথ্য গোপন করে ৩শ' কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছিলেন।

আদানি গ্রুপ ধারাবাহিকভাবে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। আদানি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

/এআই 

Logo