×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৪২ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝেই আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সংলাপ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দুই দিনের আকস্মিক সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। রোববার (১৭ মে) তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে তার কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও সংবাদমাধ্যম ওয়ানা এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট কার্যালয়ে মহসিন নাকভি প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এর মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে তার প্রায় দেড় ঘণ্টাব্যাপী একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সক্রিয় কূটনীতির ভূয়সী প্রশংসা করেন।

প্রেসিডেন্টের সাথে বৈঠক ছাড়াও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথেও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ও কৌশলগত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অবরুদ্ধ সংলাপকে পুনরায় সচল করতে এবং হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা বজায় রাখতেই পাকিস্তান এই ‘শাটল ডিপ্লোম্যাসি’ বা মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

/এএ

Logo