বিবিসি'র প্রতিবেদন
ফিলিস্তিনিদের ধর্ষণের সংবাদ প্রকাশের জেরে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:০১ পিএম
মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে ইসরায়েলি সরকার। কারণ—ইসরায়েলি কারাগারে আইডিএফ সেনাদের হাতে বন্দি ফিলিস্তিনিদের ধর্ষণের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। আর এতেই বেশ রাগান্বিত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত সোমবার (১১ মে) নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোট ১৪ জন ফিলিস্তিনি নারী-পুরুষ এই ঘটনার ভুক্তভোগী। প্রতিবেদনটি প্রকাশের তিন দিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই মামলার ঘোষণা আসে।
এর আগে, নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটিকে 'ব্লাড লায়াবেল' বলে তীব্র নিন্দা জানিয়েছিল। এরপরই ইসরায়েলি কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও গিডিয়ন সার (পররাষ্ট্রমন্ত্রী) নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করার নির্দেশ দিয়েছেন।
/এআই