×
Logo

আন্তর্জাতিক

ইরানি তেল কেনা চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের ভাবনা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:০৬ পিএম

ইরানি তেল কেনা চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের ভাবনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি তেল কেনার কারণে চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি তিনি বিবেচনা করছেন এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন।

শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

বেইজিং থেকে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষ করে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমরা এ বিষয়ে কথা বলেছি। আগামী কয়েক দিনের মধ্যেই আমি সিদ্ধান্ত নেব।'

তিনি আরও বলেন, ইরান যদি ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হয়, তবে তিনি তাতে রাজি আছেন। তবে এজন্য তেহরানের পক্ষ থেকে 'বাস্তব ও বিশ্বাসযোগ্য' প্রতিশ্রুতি থাকতে হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

/এআই 

Logo