×
Logo

আন্তর্জাতিক

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন

যুদ্ধ চলাকালে আরব আমিরাতকে ‘আয়রন ডোম’ দিয়েছিলো ইসরায়েল, দাবি মার্কিন রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৫১ এএম

যুদ্ধ চলাকালে আরব আমিরাতকে ‘আয়রন ডোম’ দিয়েছিলো ইসরায়েল, দাবি মার্কিন রাষ্ট্রদূতের

ইরানের সঙ্গে সংঘাত চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে ইসরায়েলের ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছিল—এ তথ্য এবার প্রকাশ্যে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিক।

মঙ্গলবার (১২ মে) জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নিউইয়র্কে ইসরায়েলি মিশনের আয়োজিত স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বলেন, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আমিরাত ইসরায়েলের দেওয়া 'আয়রন ডোম' ব্যবহার করেছে। 

তিনি আরও জানান, 'আমরা দেখেছি, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সরবরাহ করা আয়রন ডোম ব্যবহার করছে।'

এই মন্তব্যকে ওই অনুষ্ঠানে উপস্থিত একটি সূত্রও নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে, গত মাসে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একটি প্রতিবেদনে জানায়, যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল একটি আয়রন ডোম ব্যাটারি ও সেটি পরিচালনার জন্য সেনা সদস্য সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছিল। পরে বিষয়টি নিশ্চিত করেন মধ্যপ্রাচ্যের একাধিক আরব কূটনীতিক।

/এআই 


Logo