×
Logo

আন্তর্জাতিক

মেজর জেনারেল মোহসেন রেজাই

ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:২১ পিএম

ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে 'ভয়াবহ'।

তিনি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা শুধু রাজনৈতিকভাবে 'ভুল' সিদ্ধান্ত নয়, বরং তা পুরো মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

রেজাই আরও দাবি করেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর অবস্থান দুর্বল হলে তা ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সকল দেশের জন্য 'ভয়াবহ পরিণতি' ডেকে আনতে পারে।

তিনি আরব দেশ ও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজেদের আঞ্চলিক স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সতর্ক অবস্থান নেয়।

সূত্র: ডন।

/এআই 

Logo