×
Logo

আন্তর্জাতিক

মিশরকে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

মিশরকে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক

ইরান যুদ্ধ ঘিরে অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় মিশরকে অতিরিক্ত ৩শ' মিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের মিশর, ইয়েমেন ও জিবুতির আঞ্চলিক পরিচালক স্টিফেন গুইমবার্ট জানান, যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামাল দিতেই এই সহায়তা বাড়ানো হয়েছে।

পুরো সহায়তা প্যাকেজের পরিমাণ ১ বিলিয়ন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৮০০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য দিচ্ছে ২০০ মিলিয়ন ডলারের গ্যারান্টি।

গতকাল শুক্রবার (৮ মে) বিশ্বব্যাংকের বোর্ড এ প্যাকেজ অনুমোদন করেছে।

এই অর্থ বেসরকারি খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক রূপান্তরে ব্যয় করা হবে।

স্টিফেন গিমবার্ট বলেন, 'ইরান যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং মিশর যে অর্থনৈতিক ধাক্কার মুখে পড়েছে, সে কারণেই বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ বাড়ানো করা হয়েছে।'

তিনি আরও জানান, এই ঋণ বাণিজ্যিক বাজারের তুলনায় অনেক সহজ শর্তে দেওয়া হচ্ছে। এতে সুদের হার হবে প্রায় ৬ শতাংশ, ঋণের মেয়াদ ৩০ বছর এবং কিস্তি পরিশোধ শুরুর আগে কিছু ছাড় থাকবে।

/এআই 

Logo