এপ্রিলে চীনের অ্যালুমিনিয়াম রফতানি বেড়েছে ১৫%
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০২:৪৮ পিএম
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পরও চলতি বছরের এপ্রিল মাসে চীনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৯৮ হাজার মেট্রিক টনে পৌঁছেছে।
শনিবার (৯ মে) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের কাস্টমস বিভাগ জানায়, ২০২৫ সালের প্রথম চার মাসে চীনের মোট অ্যালুমিনিয়াম রফতানি দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার মেট্রিক টনে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক উৎপাদন ও পরিবহন ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে শিল্প কাঁচামালের দাম ও চাহিদা বাড়ছে, যা চীনের রফতানি খাতকে বাড়তি সুবিধা দিচ্ছে।
রয়টার্স জানায়, সম্ভাব্য সরবরাহ সংকট ও ব্যয় বৃদ্ধির আশঙ্কায় বিদেশি ক্রেতারা ইতোমধ্যে কাঁচামাল ও শিল্প উপাদান মজুত করতে শুরু করেছেন। এ সুযোগ কাজে লাগিয়ে চীনা উৎপাদনকারীরাও দ্রুত রফতানি কার্যক্রম বাড়িয়েছে।
/এওয়াইএ/এআই