ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৭০তম দিনে পৌঁছেছে : সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:১৪ পিএম
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৭০তম দিনে প্রবেশ করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস।
শুক্রবার (৮ মে) নেটব্লকস জানায়, এই ইন্টারনেট বন্ধের সময়সীমা এখন ১,৬৫৬ ঘণ্টা ছাড়িয়ে গেছে। সংস্থাটির ভাষ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় তেহরানসহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা দুই মাসেরও বেশি সময় ধরে চলছে।
সংস্থাটি এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, 'সংকটের সময় ডিজিটাল সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা সীমিত করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।'
এর আগে, চলতি বছরের শুরুর দিকেও ইরানে ৯ কোটি ২০ লাখ মানুষের ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের অবরোধ আরোপ করা হয়। সে সময় দেশটিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালানো হয়, যা ৪৭ বছরের ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দমন-পীড়ন হিসেবে বর্ণনা করেন মানবাধিকারকর্মীরা।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই ব্ল্যাকআউট অর্থনৈতিক চাপ ও উচ্চ বেকারত্বে থাকা সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
/এআই