×
Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কারা?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:২৪ পিএম

পশ্চিমবঙ্গের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কারা?

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে থাকা বিজেপি এবার দুইজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে এই পদে রাজ্যে দেখা যায়নি কাওকে। প্রায় দুই দশক পর রাজ্যের প্রশাসনে ফিরতে চলেছে এই পদ।

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (৮ মে) তিনি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন।

উপ-মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে আলোচনায় রয়েছেন যে দুইজন তারা হলেন, অগ্নিমিত্রা পল ও শঙ্কর ঘোষ।

রাজ্যের রাজনৈতিক ইতিহাসে সর্বশেষ উপ-মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের সময় তিনি এ দায়িত্ব পালন করেন। পরে ২০০০ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের মন্ত্রিসভায় আর উপ-মুখ্যমন্ত্রীর পদ রাখেননি বুদ্ধদেব। পরবর্তীতে ২০১১ সালে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেও উপ-মুখ্যমন্ত্রীর কোনো পদ ছিল না।

৯ মে শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের প্রথা ভেঙে ব্রিগেডে শপথ নেবে রাজ্যের নতুন মন্ত্রিসভা।

/এমএইচআর

Logo