×
Logo

আন্তর্জাতিক

যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬শ’ বার হামলা চালিয়েছে ইরান: সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:১১ এএম

যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬শ’ বার হামলা চালিয়েছে ইরান: সিএনএন

যুদ্ধ চলাকালে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০টি'র বেশি হামলা চালিয়েছে ইরান। বুধবার (৬ মে) ডিপার্টমেন্ট অব স্টেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাগদাদে মার্কিন দূতাবাস, ইউএস ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টার এবং ইরবিলে কনস্যুলেটসহ বেশ কিছু মার্কিন স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।

আজও বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর নতুন হামলার পরিকল্পনা করছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ইরাকি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এসব গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক এবং কার্যকরী সহায়তা দিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাকি প্রশাসনকে দেশটিতে ইরান-সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

/এআই

Logo