ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০৭ পিএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া, যা আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।
রাশিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি ২দিন কার্যকর থাকবে। এই সময়ে দেশটি ঐতিহ্যগতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালন করা হয় এবং মস্কোতে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। তবে, ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে লেখেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।
জেলেনস্কি আরও বলেন, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে অনেক বেশি মূল্যবান। এখন সময় এসেছে রাশিয়ার নেতাদের যুদ্ধ শেষ করার বাস্তব পদক্ষেপ নেওয়ার।
/এএন