×
Logo

আন্তর্জাতিক

যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মেরামত করা হয়েছে: ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:১২ পিএম

যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মেরামত করা হয়েছে: ইরান

যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইরানের হাজার হাজার আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার মধ্যে প্রায় ৩৭ হাজার ইউনিটের মেরামত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে দেশটির হাউজিং ফাউন্ডেশন।

সংস্থাটি জানায়, মেরামত সম্পন্ন হওয়া এসব সম্পত্তির মধ্যে রয়েছে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর পূর্ণাঙ্গ পুনর্গঠন ও মেরামত প্রক্রিয়া চলবে, যা ২০২৭ সালের মার্চে শেষ হবে।

এদিকে, হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, তবে এটি কোনো আনুষ্ঠানিক ‘এসকর্ট মিশন’ কিংবা মার্কিন নৌবাহিনী সরাসরি বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে 'না'।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল আরও নিরাপদ করে তোলা।

/এআই 

Logo