×
Logo

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন

ভোট গণনার মাঝেই জরুরি ভিডিওবার্তা মমতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:৩৩ পিএম

ভোট গণনার মাঝেই জরুরি ভিডিওবার্তা মমতার

ভোট গণনার মাঝেই জরুরি বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওবার্তায় কাউন্টিং এজেন্ট ও তৃণমূল প্রার্থীদের ভোটিং এলাকা ত্যাগ না করার অনুরোধ করেছেন তিনি। দাবি করেন, বিজেপির প্ল্যানমাফিকই গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট আগে দেখানো হচ্ছে, গণনা করা হচ্ছে না তৃণমূলের ভোট।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি  প্রকাশ করা হয়।

মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর শোনানো হচ্ছে।

দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, 'কেউ কাউন্টিং এজেন্ট, কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেট যারা তারা কাউন্টিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির পরিকল্পনা। প্রথম দুই-তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছ এবং কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন যেখানে কোনো মিল নেই।'

মমতা দাবি করেন, এখনো এমন ৭০ থেকে ১০০টা আসন আছে যেগুলো টিএমসি এগিয়ে, কিন্তু সেগুলো প্রকাশিত হচ্ছে না। আছি সেগুলো বলছে না। আগে ডিআইএসও এই খবরগুলো দিত কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'সূর্যাস্তর পরে টিএমসি জিতবে। তিন রাউন্ড চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। অপেক্ষা করুন শুধু। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো'।

এদিকে, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১৯১ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অপরদিকে, ৯৭টি আসনে টিএমসি এগিয়ে।

/এমএইচআর

Logo