×
Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

ভবানীপুরে এগিয়ে মমতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৫৫ এএম

ভবানীপুরে এগিয়ে মমতা

চার দিনের স্ট্রং রুম পাহারার পাশাপাশি বুথফেরত জরিপের নানা মত। অবশেষে সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। বরাবরের মতো সবার চোখ ভবানীপুরে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

সবশেষ পাওয়া তথ্য অনু্যায়ী ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা এগিয়ে আছেন। এখানে পিছিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

অবশ্য এর আগে ভবানীপুরে মমতা পিছিয়ে ছিলেন। এগিয়ে ছিলেন শুভেন্দু। কয়েক রাউন্ড ভোট গণনার পর ফের এগিয়ে যান মমতা।

এদিকে, তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধীদল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে, সামান্য এগিয়ে রয়েছে বিজেপি। সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়।

পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২৯৪টি আসন রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে। সেখানে আবার ২১ মে ভোট হবে এবং ২৪ মে গণনা হবে।

/এমএইচআর

Logo