×
Logo

আন্তর্জাতিক

প্রতিরক্ষা শক্তি বাড়াতে

যুক্তরাষ্ট্রের থেকে এফ-৩৫ ও এফ-১৫আই কেনার অনুমোদন দিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের থেকে এফ-৩৫ ও এফ-১৫আই কেনার অনুমোদন দিয়েছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা বিবেচনায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার (৩ মে) দেশটির প্রতিরক্ষা খাতের ক্রয় কমিটি নতুন করে দুটি যুদ্ধবিমান স্কোয়াড্রন কেনার অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে লকহিড মার্টিন থেকে একটি এফ-৩৫আই স্কোয়াড্রন এবং বোয়িং থেকে একটি এফ-১৫আইএ স্কোয়াড্রন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই যুদ্ধবিমানগুলো সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির মূল ভিত্তি হবে। একই সঙ্গে আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং আকাশে কৌশলগত আধিপত্য ধরে রাখার লক্ষ্যেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সামরিক ও সরকারি সংস্থার সঙ্গে আলোচনা এগিয়ে নিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে ইসরায়েলি বিমানবাহিনীর এফ-৩৫আই যুদ্ধবিমান বহর ১০০টি এবং এফ-১৫আইএ বহর ৫০টিতে উন্নীত করা হবে।

বর্তমানে ইসরায়েলের কাছে ৪৮টি এফ-৩৫আই রয়েছে। ২০২৩ সালে আরও ২৫টি এফ-৩৫ কেনার অর্ডার দেওয়া হয়, যা ২০২৮ সাল থেকে সরবরাহ শুরু হওয়ার কথা। 

এছাড়া ২০২৪ সালে, ২৫টি এফ-১৫আইএ কেনার অর্ডার দেওয়া হয়েছে, যার প্রথম ডেলিভারি ২০৩১ সাল থেকে শুরু হবে।

/এআই 


Logo