ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লেবাননে লুটপাটের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:৫৬ পিএম
নাম প্রকাশে অনিচ্ছুক এক রিজার্ভ সেনার উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানায়, একাধিক লুটপাটের ঘটনা প্রত্যক্ষ করেছেন ওই সেনা।
সৈনিকটি বলেন, 'সীমান্তে আমরা অনেক রিজার্ভ ইউনিটের মুখোমুখি হই। তারা প্রায় সবকিছুই নিয়ে নিচ্ছিল, বিশেষ করে, অস্ত্র, স্মারক, গয়না, কম্বল, ছবিসহ মূল্যবান জিনিসপত্র।'
ওই সেনা আরও বলেন, একজন ইসরায়েলি কমান্ডার সৈন্যদের লুট করা জিনিস ইসরায়েলে নিয়ে যেতে বাধা দিচ্ছিলেন—এ দৃশ্যও তিনি দেখেছেন।
ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানায়, লেবাননের যেসব বাসিন্দা বা মালিক যুদ্ধের কারণে পালিয়ে গেছেন, তাদের বাড়ি ও দোকান থেকে সৈন্যরা লুটপাট করেছে। গাজা যুদ্ধের সময়ও এ ধরনের অভিযোগ উঠেছিল।
এক সপ্তাহ আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়ার জামির সেনাদের লুটপাট নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
/এআই