×
Logo

আন্তর্জাতিক

২০২৬ সালে দুবাইয়ের রাস্তায় আসছে ৭৩৫ ইলেকট্রিক বাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

২০২৬ সালে দুবাইয়ের রাস্তায় আসছে ৭৩৫ ইলেকট্রিক বাস

পরিবেশবান্ধব গণপরিবহন প্রজেক্টে  বড় পদক্ষেপ নিতে যাচ্ছে দুবাই। ২০২৬ সালের মধ্যে শহরটিতে ৭৩৫টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) জানিয়েছে, এই নতুন বাস বহর ধাপে ধাপে যুক্ত করা হবে। এখন পর্যন্ত দুবাইয়ে মাত্র ৪০টি বৈদ্যুতিক বাস চলাচল করছে।

এছাড়া হাইড্রোজেনচালিত যানবাহনও ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন বাস চালুর জন্য আল কুয়োজ, আল রুওয়াইয়া, লেহবাব, বিজনেস বে এবং জেবেল আলীসহ পাঁচটি ডিপোতে চার্জিং অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। 

ডিপোগুলোতে ৩৬০ কিলোওয়াট ক্ষমতার মোট ৩২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জার পয়েন্ট স্থাপন করা হয়েছে।

ইতিমধ্যে একটি নতুন বৈদ্যুতিক বাস 'এফ-১৩' রুটে চালু হয়েছে। এটি একবার চার্জে প্রায় ৩৭০ কিলোমিটার চলতে পারে এবং ৪৭০ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারিতে চালিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আরাম ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

/এআই

Logo