×
Logo

আন্তর্জাতিক

ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার স্থান ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে গড়ে তোলা হবে: ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:০৭ পিএম

ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার স্থান ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে গড়ে তোলা হবে: ডন

ইরানে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।

ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর প্রধান জাফরোল্লাহ কালান্তারি বলেছেন, হামলায় ক্ষতিগ্রস্ত অংশটি যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে।

তিনি জানান, 'বর্তমান ক্ষতিগ্রস্ত স্থানটিকে যুদ্ধ জাদুঘর হিসেবে রাখা হবে, যাতে এটি ইতিহাসে মার্কিন-ইসরায়েলি নিপীড়নের একটি দলিল হিসেবে থাকে।'

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম স্থাপনের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

/এআই

Logo