×
Logo

আন্তর্জাতিক

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিলের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:০৭ পিএম

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিলের মরদেহ

দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। প্রায় শেষ পর্যায়ে আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

গতকাল শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় নিহত জামিলের মরদেহ বহনকারী ফ্লাইট। দুবাই হয়ে আগামীকাল সোমবার বাংলাদেশে পৌঁছাবে জামিলের দেহ।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি মিয়ামি বাংলাদেশ কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার ও স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে সম্পন্ন হয়েছে মরদেহ দুটি হস্তান্তরের সব আইনি প্রক্রিয়া। দ্রুততম সময়ে নাহিদা বৃষ্টির মরদেহও দেশে পাঠানোর তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে উভয়কেই হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস জানায়, জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করা হয়েছে।

/এসআইএন

Logo