×
Logo

আন্তর্জাতিক

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

জব্দকৃত সম্পদ মুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারেই বেশি গুরুত্ব দিচ্ছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৫৯ পিএম

জব্দকৃত সম্পদ মুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারেই বেশি গুরুত্ব দিচ্ছে ইরান

জব্দকৃত সম্পদ মুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারেই বেশি গুরুত্ব দিচ্ছে ইরান বলে জানিয়েছে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভা। 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় তেহরানের প্রধান দাবি হচ্ছে তাদের বিপুল পরিমাণ 'ফ্রোজেন' সম্পদ মুক্ত করা। একই সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারও তাদের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে।

ধারণা করা হচ্ছে, এসব জব্দকৃত অর্থ কয়েক দশক ধরে বিভিন্ন দেশে আটকে আছে, যা ইরানের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। 

ইরানের কর্মকর্তারাও একাধিকবার বলেছেন, এই তহবিল মুক্ত করা তাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য।

অধ্যাপক মেহরান কামরাভার মতে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হলেও, বাস্তবিক দিক থেকে ইরানের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে অর্থনৈতিক চাপ কমানো। তাই যেকোনো সম্ভাব্য চুক্তিতে তারা প্রথমেই আর্থিক স্বস্তি নিশ্চিত করতে চাইছে।

/এআই 

Logo