ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৪৩ পিএম
ইয়েমেনের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে জলদস্যুরা। একাধিক সোমালি নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি দাবি করেছে, ছিনতাইকারীরা সোমালি জলদস্যুরা।
ইয়েমেন কোস্টগার্ড জানিয়েছে, ‘এমটি ইউরেকা’ নামের জাহাজটি ছিনতাইয়ের পর এডেন উপসাগর হয়ে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ১০ দিনের মধ্যে এটি ওই এলাকায় দ্বিতীয় তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা। এর আগে, ২২ এপ্রিল, ‘হনার ২৫’ নামের আরেকটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে।
জাহাজটিতে ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল বলে জানা যায়।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, টোগো পতাকাবাহী ‘এমটি ইউরেকা’ স্থানীয় সময় ভোর ৫টার দিকে সশস্ত্র জলদস্যুরা দখলে নেয়। বর্তমানে জাহাজটি ইয়েমেন ও সোমালিয়ার মাঝামাঝি এডেন উপসাগরে রয়েছে এবং শিগগিরই সোমালিয়ার জলসীমায় নোঙর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
/এআই