×
Logo

আন্তর্জাতিক

ইরানের আইন বিষয়ক মহাপরিচালক হোসেন নুশাবাদি

'বিশ্বগ্রাসী' আমেরিকার বিরুদ্ধে লড়াই চলবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:২৪ পিএম

'বিশ্বগ্রাসী' আমেরিকার বিরুদ্ধে লড়াই চলবে

ইরানের সংসদীয় ও আইন বিষয়ক মহাপরিচালক হোসেন নুশাবাদি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিদেশিরা সব সময়ই কৌশলগত সামুদ্রিক অঞ্চলের ওপর খারাপ দৃষ্টি দিয়ে এসেছে। তাই তার দেশ এখন 'বিশ্বগ্রাসী আমেরিকার' সামরিক অভিযানের বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি বলেন, হরমুজ জলসীমা ইরানের পরিচয় ও সভ্যতার অংশ। যেকোন বিদেশি শক্তি চাইলেই এটিকে দখল করতে পারবে না। 

এদিকে, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতা চাওয়া মার্কিন জনগণের অধিকার বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

এক বিবৃতিতে তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতা চাওয়া মার্কিন জনগণের পবিত্র দায়িত্ব।

/এআই

Logo