×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসনকে মার্কিন নাগরিকদের কাছে জবাব দিতে হবে: ইসমাইল বাঘাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

ইরান যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসনকে মার্কিন নাগরিকদের কাছে জবাব দিতে হবে: ইসমাইল বাঘাই

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতা চাওয়া মার্কিন জনগণের অধিকার বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

এক বিবৃতিতে তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতা চাওয়া মার্কিন জনগণের পবিত্র দায়িত্ব।

এই যুদ্ধকে একটি উস্কানিবিহীন আগ্রাসন হিসেবে অভিহিত করে ইসমাইল বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে এই অবৈধ যুদ্ধ শুরু করা এবং যুদ্ধের জেরে ঘটা সমস্ত নৃশংসতার জন্য মার্কিন জনগণের উচিত তাদের সরকারকে চ্যালেঞ্জ করা।

/এআই 

Logo