×
Logo

আন্তর্জাতিক

ইরানে অবরোধ চলাকালে মার্কিন নৌবাহিনী 'জলদস্যুদের' মতো আচরণ করছে : ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

ইরানে অবরোধ চলাকালে মার্কিন নৌবাহিনী 'জলদস্যুদের' মতো আচরণ করছে : ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান অবরোধ পরিস্থিতির মধ্যে মার্কিন নৌবাহিনীকে ‘জলদস্যুদের’ মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বন্দরগুলো ঘিরে পাল্টাপাল্টি অবরোধের প্রেক্ষাপটে একটি জাহাজ জব্দের সামরিক অভিযান বর্ণনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, 'আমাদের সেনারা ইরানি জাহাজটিতে আকস্মিক অভিযান চালিয়ে এর নিয়ন্ত্রণ নেয়। মার্কিন বাহিনী কার্গো ও তেলও দখলে নেয়। এটি খুবই লাভজনক একটি অপারেশন।'

এ সময় সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে তিনি আরও বলেন, 'আমরা জলদস্যুদের মতো। তবে আমরা কোনো খেলা খেলছি না। এটি খুবই সিরিয়াস অভিযান।'

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন আইন বিশেষজ্ঞরা হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

/এআই

Logo