হরমুজ প্রণালি অবরোধে পানামা খালে ভিড়ছে জাহাজ, গুনতে হচ্ছে বাড়তি অর্থ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম
ইরান পরিস্থিতির কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালে জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বুধবার ( ২৯ এপ্রিল ) পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল জানান, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গতবারের তুলনায় প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ এই জলপথ পাড়ি দিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি সভায় ভিক্টর ভিয়াল বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা মনে করছি।
ইরানের উপকূলীয় এ জলপথ এড়িয়ে চলতে বাণিজ্যিক জাহাজগুলো তাদের পথ পরিবর্তন করছে। অনেক ক্ষেত্রে অন্য দেশ থেকে পণ্য কেনাকাটায় জাহাজগুলো এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহার করছে।
এই খাল পার হতে জাহাজভেদে গড়ে ৩ থেকে ৪ লাখ ডলার খরচ হয়। তবে অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, দ্রুত পারাপার নিশ্চিত করতে কোনো কোনো জাহাজকে বাড়তি ফি হিসেবে ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হচ্ছে।
/এএ