×
Logo

আন্তর্জাতিক

ব্রিটিশ অর্থনীতিতে যুদ্ধের প্রভাব নিয়ে ব্যাংক অব ইংল্যান্ডের সাথে বৈঠক স্টারমারের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

ব্রিটিশ অর্থনীতিতে যুদ্ধের প্রভাব নিয়ে ব্যাংক অব ইংল্যান্ডের সাথে বৈঠক স্টারমারের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে সৃষ্ট নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) এই উচ্চপর্যায়ের বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ড এবং সরকারের জরুরি পরিস্থিতি মোকাবিলা কমিটির (কোবরা) প্রতিনিধিরা অংশ নেবেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

সোমবার (২৭ এপ্রিল)  ট্রেড ইউনিয়ন সদস্যদের সাথে আলাপকালে স্টারমার বলেন, 'যুদ্ধের প্রভাব পর্যালোচনায় আগামীকাল আমি কোবরার একটি বৈঠকে সভাপতিত্ব করব।  এই সংকটে আমরা কর্মজীবী মানুষের পাশে থাকবো, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।'

জ্বালানির মূল্যবৃদ্ধির সংকটের দিকে ইঙ্গিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, 'ইরান পরিস্থিতি নিয়ে আমাদের রূঢ় সত্যটা স্বীকার করতে হবে। আসল কথা হলো, এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা আমাদের আরও অনেক দিন সইতে হতে পারে।'

মূলত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এবং জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে যুক্তরাজ্যের জীবনযাত্রার মান ও অর্থনীতি যে হুমকির মুখে পড়েছে, তা মোকাবিলায় এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । 

/এএ

Logo