হুমকি দিয়ে ইরানের সাথে আলোচনা সফল হবে না— যুক্তরাষ্ট্রকে রাশিয়ার দূত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম
ইরানের সাথে শান্তি আলোচনায় ব্ল্যাকমেইলিং ও আল্টিমেটাম দিয়ে কোনো কাজ হবে না। এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।
সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া পোস্টে এই কূটনীতিক বলেন, পেশি প্রদর্শন, সামরিক শক্তি প্রয়োগ ও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেখিয়ে আলোচনা চালিয়ে নিতে অভ্যস্থ যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের সাথে এসব উপায়ে সুবিধা করা যাবে না।
কূটনৈতিক সমাধানের পথে এগুতে চাইলে হুমকিধামকি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো পন্থা হবে— এমন পরামর্শ দেন মিখাইল।
রুশ এই কর্মকর্তার দাবি, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া। এসময় যুক্তরাষ্ট্রকে তিনটি আচরণ ব্ল্যাকমেইলিং, আল্টিমেটাম ও ডেডলাইন ত্যাগের উপদেশও দেন তিনি।
/এমএইচআর