×
Logo

আন্তর্জাতিক

ইন্ডিয়ান এক্সপ্রেস

গরু শুধুমাত্র পশু নয়, 'মা' হিসেবে অর্ঘ্য নিবেদনেরও পাত্র: যোগী আদিত্যনাথ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

গরু শুধুমাত্র পশু নয়, 'মা' হিসেবে অর্ঘ্য নিবেদনেরও পাত্র: যোগী আদিত্যনাথ

গরুকে শুধুমাত্র একটি পশু মনে করা মানুষদের কড়া সমালোচনা করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, ভারতীয় সংস্কৃতিতে গরু অর্ঘ্য নিবেদনের পাত্র।

সম্প্রতি, গরুকে জাতীয় পশু ঘোষণার জন্য ভারতের বেশ কিছু ধর্মীয় নেতারা দাবি তুলেছেন। জমিয়ত উলেমা-এ-হিন্দসহ আরও কিছু মুসলিম সংগঠন গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলেছিল। বিষয়টি নিয়ে দেশটির অনেক জায়গায় হয়েছে বিক্ষোভও। 

এমনকি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এমনকি, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

সমসাময়িক বিষয়গুলো নিয়ে সোমবার (১ জুন) এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় সাম্প্রতিক সময়ে গরুকে জাতীয় প্রাণী ঘোষণার দাবিতে হওয়া বিক্ষোভ ও ধর্মীয় নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, 'কোনো সন্তানকেই মায়ের সম্মান রক্ষার কথা আলাদা করে শিখিয়ে দিতে হয় না।'

তিনি আরও বলেন, 'যারা গরুকে শুধু একটি প্রাণী হিসেবে দেখে, তারাই গরু হত্যাকে সমর্থন করে। আজকাল অনেক মৌলবি ও মাওলানা গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু আমরা বলি, গরু আমাদের মাতা। তার সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের।' 

আসন্ন ঈদুল আজহা (বকরিদ) উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তার সঙ্গে গরুর ছবি পোস্ট করার বিষয়েও আপত্তি জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে মুসলিম ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর প্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

/এআই 


Logo