×
Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

দেশে ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১০ জন। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে ও জুন মাসে একজন করে রয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।

/এমএন

Logo