×
Logo

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১৭৯ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৪৫ জন।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪৯৮ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৭২ হাজার ০৭০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৯০২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৩ হাজার ৭২২ শিশু বাড়ি ফিরেছে। 

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ০৯৪।

/এএ

Logo