×
Logo

স্বাস্থ্য

ঢাকায় স্পাইন সার্জারি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

ঢাকায় স্পাইন সার্জারি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের খ্যাতনামা অর্থোপেডিক ও স্পাইন বিশেষজ্ঞসহ শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশ নেন। 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সার্জিক্যাল ধাপসমূহ, প্রয়োজনীয় টিপস ও ট্রিকস, জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে স্পাইন সার্জারি ফেলোশিপ চালুর বিষয়েও আলোকপাত করেন বক্তারা। 

অনুষ্ঠানটির সভাপতি প্রখ্যাত স্পাইন সার্জন ও একাডেমিক ব্যক্তিত্ব প্রফেসর ডা. মো. শাহ আলম বলেন, এ ধরনের বৈজ্ঞানিক ও একাডেমিক কর্মসূচি চিকিৎসকদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

/এসআর 

Logo