×
Logo

স্বাস্থ্য

হাম: সুস্থতার হার বাড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম

হাম: সুস্থতার হার বাড়ছে

রাজধানীতে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে হামে আক্রান্ত রোগী আসার হার কিছুটা কমেছে বলে জানিয়েছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তির সংখ্যাও বেড়েছে, যা কিছুটা স্বস্তির খবর।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ১১৪ জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে মোট ৩৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

এ পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর সারাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। মৃতদের অধিকাংশই দুই বছরের কম বয়সী শিশু, যাদের টিকা দেওয়া ছিল না বলে জানা গেছে।

চিকিৎসকরা জানান, আক্রান্ত রোগীদের আলাদা না রেখে অন্যদের সঙ্গে রাখলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তা মহামারির রূপ নিতে পারে।

ডা. আসিফ হায়দারের মতে, টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হওয়ায় ধীরে ধীরে হামের প্রকোপ কমে আসবে।

/এওয়াইএ/এমএন

Logo