×
Logo

বিনোদন

'একদিন বৃষ্টিতে বিকেলে' গাইবেন জয়-সানি-শুভ্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

'একদিন বৃষ্টিতে বিকেলে' গাইবেন জয়-সানি-শুভ্র

দর্শক-শ্রোতার ভালোবাসায় ঋদ্ধ এক নাম অঞ্জন দত্ত। তিনি একাধারে গায়ক, সুরকার ও লিরিসিস্ট। সংগীতশিল্পী হিসেবে দুই বাংলায় রয়েছে সমান জনপ্রিয়তা। বেশ কয়েকবার তাই গান শোনাতে বাংলাদেশে পা ফেলতে হয়েছে তার। এ দেশের শ্রোতারাও ভিড় জমিয়েছেন অঞ্জনকে দেখতে-শুনতে। এবার 'রঞ্জনা'র স্রষ্টার উপস্থিতি না থাকলেও তাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে কনসার্টের।

আগামী ৩১ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে..’ শীর্ষক কনসার্টটি।

কনসার্টে গান শোনাবেন দেশের জনপ্রিয় তিন সিঙ্গার-সং রাইটার জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। তারা অঞ্জন দত্তের গানের পাশাপাশি এই আয়োজনে পরিবেশন করবেন নিজেদের গানও।

‘একদিন বৃষ্টিতে বিকেলে..’ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, যাদের গান শুনে আমরা সিঙ্গার-সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাদের মধ্যে অন্যতম অঞ্জন দত্ত। কবীর সুমন, নচিকেতা চক্রবর্তীরাও আছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা।

ব্যান্ড নির্ঝরের ২৫ বছর উদযাপন
মঞ্চে গান গাইছেন জয় শাহরিয়ার  

তিনি আরও বলেন, এই আয়োজনে আমরা অঞ্জন দত্তের গান গাইব। পাশাপাশি নিজেদের কিছু গান করব। আমাদের নিজেদের গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাওয়া হবে।

কনসার্টটির আয়োজনে রয়েছে 'আজব কারখানা'। একদিন বৃষ্টিতে বিকেলের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে—৭শ' টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)।

/এএম

Logo