×
Logo

বিনোদন

তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৪০ পিএম

তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’

রোমান্টিক ট্রাজেডি ও পারিবারিক আবহে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা এবং গল্প লিখেছেন পারভেজ ইমাম।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর এবং ফারুক আহমেদ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে। 

পরিচালক জানান, এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই ইউটিউব প্ল্যাটফর্ম জাগো এন্টারটেইনমেন্টে প্রকাশ করা হবে।

নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরীর ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ তরুণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এগিয়ে চলে নাটকের গল্প।

/এএন

Logo