×
Logo

বিনোদন

মেক্সিকো কাঁপালো বিটিএস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

মেক্সিকো কাঁপালো বিটিএস

দীর্ঘ নয় বছর পর মেক্সিকোয় ফিরেই ভক্তদের উচ্ছ্বাসে ভাসলো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়। 

বৃহস্পতিবার (৭ মে) ‘অ্যারিরাং’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে মেক্সিকো সিটিতে তিনটি কনসার্টের প্রথমটিতে পারফর্ম করে ব্যান্ডটি। 

জিএনপি সেগুরোস স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে হাজারো ভক্তের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

মঞ্চে স্প্যানিশ ভাষায় কথা বলে স্থানীয় ভক্তদের শুভেচ্ছা জানান ব্যান্ড সদস্যরা। এছাড়া কাউবয় হ্যাট এবং 'সিউদাদ দে মেক্সিকো' লেখা টি-শার্ট পরে দর্শকদের সামনে আসেন বিটিএস তারকারা।

ভক্তদের উদ্দেশে ব্যান্ড সদস্যরা বলেন, 'মেক্সিকো সত্যিই আনন্দ করতে জানো।'

দীর্ঘ বিরতির পর মেক্সিকোটে বিটিএসের প্রত্যাবর্তন ঘিরে স্থানীয় ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আগামী দুই রাতেও একই ভেন্যুতে পারফর্ম করবে জনপ্রিয় এই ব্যান্ড।

/এআই 

Logo