সাতাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট শূন্যে নমিয়ে আনার ঘোষণা ভিসির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
আগামী বছরের নভেম্বরের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যে নমিয়ে আনার ঘোষণা দিয়েছেন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বললেন, গৌরবময়, আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামীকাল শনিবার হবে এই ভর্তি পরীক্ষা। এতে অংশ নেবে ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। গত সেশনে সারাদেশে ৪০ হাজার আসন ফাঁকা ছিল। যত্রতত্র অনার্স-মাস্টার্স বিষয় খোলায় এ অবস্থা বলে স্বীকার করেছেন এ এস এম আমানুল্লাহ।
উপযুক্ত শিক্ষার পরিবেশ না থাকলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথাও জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য। এ সময় তিনি বলেছেন, শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষাশিক্ষাসহ মূল সনদের পাশাপাশি আরেকটি পেশাগত সনদ দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
/এমএন