বিএসইসি চেয়ারম্যান
অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি পুঁজিবাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম
অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি পুঁজিবাজার— এমনটাই মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (৪ জুন) তাকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
এদিন বিকেলে তিনি দফতরে আসেন। কথা বলেন গণমাধ্যমকর্মীদের সাথে। জানান, খুচরা বিনিয়োগকারীদের বাজার থেকে স্বচ্ছ প্রাতিষ্ঠানিক পুঁজিবাজারে রূপান্তর করা হবে। পাশাপাশি ত্রৈমাসিক রিপোর্টিং করার বিধানও বাতিল করা হবে।
একইদিন নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান, নাফিজ আল তারিককে কমিশনার পদে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এর আগে সকালে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দেন খন্দকার রাশেদ মাকসুদ। ২০২৪ সালের ১৮ আগস্ট তাকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
এদিকে ৪ জন কমিশনারও পদত্যাগ করেছেন। তারা হলেন— মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
/এমএইচআর