×
Logo

অর্থনীতি

এশীয় উন্নয়ন ব্যাংকের পর্যবেক্ষণ

রাজস্ব আদায়ে দ. এশিয়ার দেশগুলোর তালিকায় নিচের দিকে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:২২ এএম

রাজস্ব আদায়ে দ. এশিয়ার দেশগুলোর তালিকায় নিচের দিকে বাংলাদেশ

রাজস্ব আদায়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিচের দিকে রয়েছে বাংলাদেশ। এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশনের প্রাক্কালে এমন পরিস্থিতিতে বৈদেশিক সাহায্যও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে, আশা জাগাচ্ছে নির্বাচন পরবর্তী উন্নয়ন আর সংস্কার।

সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিশেষ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এমন পর্যবেক্ষণ।

প্রতিবেদনে আরও বলা হয়— দেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজস্ব আদায়ের হার মোট দেশজ উৎপাদনের মাত্র সাড়ে সাত শতাংশের কাছাকাছি। এটি দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য উদ্বেগের বিষয়।

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় ও জবাবদিহিতার ব্যাপক অভাব রয়েছে বলেও জানানো হয় এতে। বলা হয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, যা অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

এদিকে বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে চায়। লক্ষ্য অর্জনে কেবল ঋণের ওপর নির্ভরশীল না হয়ে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়ানোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টির পরামর্শ দিয়েছে এডিবি।

/এমএইচআর 

Logo